1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত।

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা বিএনপির উদ্যোগে কেক কাটা, আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ চত্বরে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি লোকনাথ দিঘী ময়দানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, এবিএম মুমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি এ দেশের গণমানুষের দল। প্রতিষ্ঠার পর থেকে দলটি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বক্তারা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট