1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানায় সাংবাদিকের উপর হামলা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
৪৮ লাখ ডলারে বিক্রি গরু, গিনেস রেকর্ডে নাম ‘ভিয়াতিনা-১৯’-এর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপ্ত ও ৪০ বছর পূর্তি উদযাপন ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে  জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা   অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন পানিসম্পদমন্ত্রী। বিজয়নগরে ​মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন ৪ ভাই সিরাজগন্জের কাজিপুরে  ব্রাকের উদ্যোগে গাছের চারা বিতরণ সিরাজগন্জের  জেলা প্রশাসক কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন  বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে গরুবাহী পিকআপের সংঘর্ষ, রক্ষা পেলেন চালক

শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানায় সাংবাদিকের উপর হামলা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ।

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে
  1. অঞ্জনা চৌধুরী,স্টাফ রিপোর্টার– গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর  ইউনিয়নের পূর্ব নিজমাওনা এলাকায় একটি নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা চলমান ও অবৈধভাবে টিসিবির পণ্য মজুত এমন তথ্যের ভিত্তিতে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হন, সাংবাদিকরা।
    একসময় অবৈধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা কতৃপক্ষ সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখেন।
    স্থানীয় সুত্রে জানা যায় নিউ গোল্ডেন এগ্রো ফিড লিমিটেড নামের এই কারখানাটি রাতে পলিথিন ব্যাগ তৈরি করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত নিষিদ্ধ। কারখানার কাজ রাতের অন্ধকারে চলে, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানো যায়।
    গত (৫’ই জুলাই ২০২৫) শনিবার, সাংবাদিকরা যখন ঘটনাস্থলে সরেজমিন তথ্য সংগ্রহের জন্য যান, তখন সিকিউরিটি ইনচার্জ উজ্জল এবং আরও ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি হাতে তাদের তাড়া করে। এক পর্যায়ে, দৈনিক প্রভাত প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক  সাংবাদিক আল আমিন’কে আঘাত করা হয়।
    এছাড়াও এ ঘটনায়, সাংবাদিক আল-আমিনের সঙ্গে ছিলেন, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মূভি বাংলা টেলিভিশনের হৃদয় খান, সাংবাদিক তৈবুল রহমান, সাংবাদি জনি, সাংবাদিক শাহাদত।
    ঘটনার পর বিএনপি নেতা মিন্টু, আজাহার এবং আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি সাংবাদিকদের সাহায্য করেন এবং তারা কারখানা থেকে বের হয়ে আসেন।
    এই ঘটনার পর, অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে কারখানাটি এমন একটি নিষিদ্ধ কাজ চালানোর অনুমতি পেয়েছে।
    বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) প্রতিষ্ঠাতা  সভাপতি খান সেলিম রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, সেই সাথে সাংবাদিকের উপর হামলাকারী দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন।
    সাংবাদিকের উপর হামলার ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার তীব্র নিন্দা প্রতিবাদ জানান, সেই সাথে অবৈধ পলিথিন তৈরি কারখানা কতৃপক্ষদের আইনের আওতায় এদে দৃষ্টান্তমূলক শাস্তি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পলিথিন ও তৈরির সামগ্রী জব্দ করতে, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট