1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা

নেত্রকোণা বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলনে মোস্তাক সভাপতি কমল সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৭০৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

বিএনপির বারহাট্টা উপজেলা (নেত্রকোনা) শাখার দ্বিবার্ষিক সম্মেলনে মোস্তাক আহমদ সভাপতি ও আশিক আহমদ কমল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ২৫ মে রবিবার বিকেলে উপজেলা সদরের অডিটোরিয়ামে কাউন্সিলরদের সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোস্তাক আহমদ সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন। আর আশিক আহমদ কমল ছিলেন সদস্য সচিব। দীর্ঘ ১১ বছর পর এ সম্মেলন হয় বলে জানান দলটির নেতাকর্মীরা। কাউন্সিল অধিবেশনের আগে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব হাবিব—উন—নবী খান সোহেল। মোস্তাক আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন: ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ—সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, সহ—ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় হাবিব—উন নবী খান সোহেল বলেন, বিএনপি না থাকলে এতদিনে নেপালের মতো ভারতের রুপি নিয়ে বাজার করতে হতো। টিপাইমুখ বাধের প্রতিবাদ জিয়ার সৈনিকেরাই করেছিলো। টিপাইমুখের বাঁধ নির্মাণের প্রতিবাদের কারণেই ইলিয়াস আলীর সন্তান আজ তার পিতাকে খুঁজে পায় না। তার স্ত্রী তার স্বামীকে খুঁজে পায় না। তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ চেয়েছি। আমরা চাই জনগণের জন্য কাজ করার পরিবেশ। আর চাই সুষ্ঠু নির্বাচন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট