1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত। - অপরাধ সংবাদ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অভিনেতা শামস সুমন মারা গেছেন রাতের ঝড়–শিলাবৃষ্টিতে নালিতাবাড়ীতে তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

নেত্রকোনায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত।

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৮৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা বারহাট্টা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। ১০ মে/২০২৫, শনিবার বারহাট্টা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষামূলক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।” শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যকে সামনে নিয়েই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়ে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা সভা, শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান, বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রহুল আমিন ও প্রধান শিক্ষক মিজানুর রহমান বাবুল।
এ সময় বণিক সমিতির সভাপতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট