1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কাজিপুরের নিহত দুই । - অপরাধ সংবাদ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরনে ব্যপক অনিয়মের অভিযোগ  কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরনে ব্যপক অনিয়ম৷ অভিনেতা শামস সুমন মারা গেছেন রাতের ঝড়–শিলাবৃষ্টিতে নালিতাবাড়ীতে তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কাজিপুরের নিহত দুই ।

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন আপন দুই সহোদর। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী মাঝিপাড়া গ্রামে। নিহতরা হলেন কার্তিক চন্দ্রের পুত্র মদন হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।


নিহতের পরিবারসূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিরার(৪ মে) সকালে জালসহ নৌকা নিয়ে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনার দেবডাঙ্গা ঘাটে যান মদন ও সবুজ। দুপুরে স্থানীয় বাজারে মাঝ বিক্রি করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় তারা দ্রুত নৌকা ঘাটে যান। সেখানে কাঁচা বাঁশের লগি মাটিতে পোতার সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।
এদিকে রাতেই নিহত দুই ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। খবর পেয়ে রাত আটটায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক নিহতদের বাড়ি গিয়ে দুই পরিবারকে নগদ ২৫ হাজার করে টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট