1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণা সীমান্ত এলাকায় বন্য হাতির তাণ্ডবে আতঙ্ক গ্রামবাসী, হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি - অপরাধ সংবাদ
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
৪৮ লাখ ডলারে বিক্রি গরু, গিনেস রেকর্ডে নাম ‘ভিয়াতিনা-১৯’-এর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপ্ত ও ৪০ বছর পূর্তি উদযাপন ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে  জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা   অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন পানিসম্পদমন্ত্রী। বিজয়নগরে ​মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন ৪ ভাই সিরাজগন্জের কাজিপুরে  ব্রাকের উদ্যোগে গাছের চারা বিতরণ সিরাজগন্জের  জেলা প্রশাসক কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন  বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে গরুবাহী পিকআপের সংঘর্ষ, রক্ষা পেলেন চালক

নেত্রকোণা সীমান্ত এলাকায় বন্য হাতির তাণ্ডবে আতঙ্ক গ্রামবাসী, হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

নেত্রকোণা প্রতিনিধি:-নেত্রকোনা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী জাগিরপাড়া গ্রামে ভারত থেকে আসা বন্য হাতির পালের তাণ্ডবে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
বিস্বস্ত সূত্রে জানা যায় ২৮ এপ্রিল, সোমবার দিনগত রাতে কাঁচাপাকা ধান ক্ষেতে প্রায় দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ১৫-২০টি হাতির একটি দল। এ সময় ক্ষেতের ধান মাড়িয়ে ফেলার পাশাপাশি গাছপালা ভাঙচুর করে তারা। হাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে কলমাকান্দার জাগিরপাড়া, হাতিবেড়, চন্দ্রডিঙ্গা ও বেতগড়া গ্রামসহ আশপাশের এলাকায়।
স্থানীয়রা জানান, প্রতিবছর ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে খাবারের সন্ধানে এই অঞ্চলে ঢুকে পড়ে বন্য হাতির পাল। দিনের বেলায় টিলায় অবস্থান করলেও রাত হলেই দলবেঁধে নেমে আসে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত করে ফসল, ভাঙচুর করে ঘরবাড়ি ও গাছপালা।
জাগিরপাড়া গ্রামের কৃষক আবুল মিয়া বলে, প্রতি মৌসুমেই হাতির দল ফসল নষ্ট করে এবারও ধান কাটার আগেই ক্ষেত শেষ করে দিয়েছে। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।
পাঁচগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদ বলে হাতির হাত থেকে ফসল পাঁচগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদ বলেন, হাতির হাত থেকে ফসল বাঁচাতে আমরা রাতে মশাল, টর্চলাইট আর লাঠি নিয়ে পাহারা দিই। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হচ্ছে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা সুদীপ্ত হাজং বলেন, হাতির দল একবার ক্ষেতে নামলে তা ধ্বংস করেই ছাড়ে। স্থানীয়দের শত চেষ্টায়ও ঠেকানো যাচ্ছে না। সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান খান পাঠান বলেন, সীমান্ত এলাকায় হাতির আক্রমণ এখন নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট