1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোণার বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থী আরাফাত (১০) এর - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

নেত্রকোণার বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থী আরাফাত (১০) এর

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা থেকে :-  নেত্রকোণা  মদন উপজেলায় মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
২৮ এপ্রিল, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয় শিশুটির আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে।
তিয়শ্রী ইউনিয়ন পরিষদের মেম্বার  মোতাহার হোসেন বজ্রপাতে আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় মেম্বার জানায়, আরাফাত বাড়ির পাশের হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মা বাবাকে বলে মাদরাসায় যাচ্ছিল আরাফাত। মাদরাসার কাছাকাছি  পৌঁছলে হঠাৎ বজ্রপাতে আরাফাতের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বজ্রপাতে নিহতের পরিবারকে লাশ দাপন এর জন্য সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad