1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগর উপজেলা প্রশাসনের বর্ষবরন - অপরাধ সংবাদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি

বিজয়নগর উপজেলা প্রশাসনের বর্ষবরন

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হ্নদয়ঃ-

ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা প্রশাসন নব আনন্দ ও নতুন আশার বার্তা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করেছেন। বর্ষবরণের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন বর্ণিল কর্মসূচি পালন করেন। পহেলা বৈশাখ উপলক্ষে ছিল নানা আয়োজন। উপজেলায় বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে নানা শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রসাশনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে উপজেলা ভবনের সামনে এসে শেষ হয়। পহেলা বৈশাখের নানা শ্লোগানের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়। এসো হে বৈশাখ’ পরিবেশন করা হয়। শোভাযাত্রা শেষে নির্বাহী অফিসারের অফিস কক্ষে উন্মুক্ত আলোচনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা ।বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনটি আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে আসে। তাই সম্প্রীতির এই বন্ধনকে রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, শিক্ষা অফিসার, সমবায় অফিসার , মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিজয়নগর প্রেসক্লাবের ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। তারা সকলেই বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। সাংস্কৃতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে আয়োজিত এবারের এই অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট