1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে মোক্তার ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে মোক্তার ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হ্নদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতে মোক্তার ব্রিকস ফিল্ড প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। শনিবার ২১ ডিসেম্বর ২০২৪খ্রিঃ দুপুরে নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কোয়রপুর কিপাতনগর সংলগ্ন মোক্তার ব্রিকস ফিল্ড প্রতিষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং আগামী ৭ দিনের মধ্যে নদীর তীরে অবৈধ দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে নাসিরনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার,মিডিয়া প্রতিনিধিকে জানান,অভিযোগের ভিত্তিতে ইটের খোয়া দিয়া নদী ভরাট এর সরেজমিনে গিয়ে পরিদর্শনে ঘটনার সততা পাওয়া যায়।সরকারি বিধি লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।আগামী ৭ দিনের মধ্যে নদী ভরাট পরিষ্কার করার জন্য নির্দেশ প্রদান করা হয় । আমাদের নাসিরনগর উপজেলা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা অব্যাহত আছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad