1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে শেখ হাসিনার জন্মদিন পালন, শোভাযাত্রায় পুলিশের বাধা - অপরাধ সংবাদ
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি চট্রগ্রাম অনেকে ন্যায্য দাম না পেয়ে রাগে-ক্ষোভে অবিক্রিত চামড়া রাস্তায় ফেলে দেন৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী । কোরবানির পশুবর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার সময়’  রাজধানীর সিটির ২ কর্মকর্তাকে অপসারণের পরে আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ৷   ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা৷ ৷  আনন্দের মধ্যেও সারাদেশে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় থামেনি “২৬ জন নিহত!! 

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে শেখ হাসিনার জন্মদিন পালন, শোভাযাত্রায় পুলিশের বাধা

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সংবাদদাতা :-  গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে জন্মদিন উপলক্ষে একটি শোভাযাত্রা করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।আজ শনিবার দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে বঙ্গবন্ধু সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়।
সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন শঙ্কায় শোভাযাত্রায় বাঁধা দেওয়া হয়েছে বলে ওসি জানান।
এর আগে, কলেজের শহীদ মিনার চত্বরে কেক কেটে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
এছাড়া জেলার অন্যান্য উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্যাপক পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়। ফলে জন্মদিন পালন করতে পারেনি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট