1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  খান সেলিম রহমান এর মানবিক উদ্যোগ মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসের মঞ্চে ছাত্রলীগের সাবেক নেতা—বিজয়নগরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন? বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ শ্রদ্ধা, স্মরণ ও প্রত্যয়ের আলোচনায় সভা অনুষ্ঠিত বিজয়নগরের চান্দুরা ডাক বাংলায় বাজার পরিচালনা কমিটি গঠন। ছিনতাইকারীদের বর্বরতা: হোমনায় অটোরিকশা চালক শান্ত দাসকে জবাই করে হত্যা সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা  দেশজুড়ে অপেক্ষার অবসান: আজ তফসিল ঘোষণা, একই দিনে হচ্ছে নির্বাচন ও গণভোট কুমিল্লায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠিত।                       

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া  ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায়-

আজ মঙ্গলবার  (১৭সেপ্টেম্বর-২০২৪) সকালে  রায়গঞ্জের  ধানগড়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন, ধানগড়া ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সহসভাপতি এবং ধানগড়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন। সভাটি পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় আলোচনা হয়। ধানগড়া ইউনিয়নে ২২ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যা কমিটির সদস্যগণ সরকারের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। প্রত্যেকটি বিদ্যালয় মাঝে মাঝে পরিদর্শন করা, বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী উপস্থিত হচ্ছে কিনা তার খোজ খবর নেওয়া এবং উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা করা, বিদ্যালয়ে ভর্তি উপযোগী সকল শিশুর ভর্তি নিশ্চিত করা এবং জরিপ করা,  শিক্ষক-শিক্ষিকাগণ সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে কিনা তার খবর রাখা  শিক্ষারমান সহ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং অভিভাবকদের সাথে যোগাযোগ করা। সভায় আরো আলোচনা হয় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রূফের সদস্যগণ সক্রিয় হওয়া সহ সচেতন হতে হবে এবং শিক্ষারমান বৃদ্ধির লক্ষ্যে  সকলে সক্রিয় ভূমিকা রাখতে হবে। উপস্থিত সকলে বলেন কমিউনিটি পর্যায়ের লোকদের যত বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করা যাবে, তত বিদ্যালয়ের উন্নতি বা শিক্ষারমান বৃদ্ধি হবে। এছাড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের বাৎসরিক পরিকল্পনা অনুযায়ী কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট