1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নড়াইলে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে নিহত দুই৷ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন - অপরাধ সংবাদ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরনে ব্যপক অনিয়ম৷ অভিনেতা শামস সুমন মারা গেছেন রাতের ঝড়–শিলাবৃষ্টিতে নালিতাবাড়ীতে তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নড়াইলে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে নিহত দুই৷ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

নড়াইলে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে নিহত দুই৷ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে নড়াইলে লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চরমল্লিকপুর এলাকার সামাদ শেখের ছেলে মিরান শেখ (৪৮) ও জিয়া শেখ (৪০)। তারা আপন দুই ভাই। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহামুদ খান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস শেখের মধ্যে দীর্ঘদিন যাবৎ স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে মাহমুদ খানের অনুসারী লোকজন ফেরদৌস শেখের লোকজনের ওপর হামলা চালালে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৭ জন আহত হন। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরান শেখ ও জিয়া শেখকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট