1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জ পৌরসভার নব  নিযুক্ত  প্রশাসকের মতবিনিময় সভা  ও পৌরসভা পরিদর্শন  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরামপুর বিএডিসি (সার) গোডাউনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার সরকার ঈদুল আযহা উপলক্ষে দিওড় ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দেড় ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড সুন্দরগঞ্জ, অন্ধকারে ৮০ হাজার গ্রাহক এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত

সিরাজগঞ্জ পৌরসভার নব  নিযুক্ত  প্রশাসকের মতবিনিময় সভা  ও পৌরসভা পরিদর্শন 

  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৪৫৮ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ  প্রঙ্গাপন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের আওতায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ পৌরসভার মেয়র অপসারণ হওয়ায়  নবনিযুক্ত প্রশাসক হিসেবে  যোগদান করেন,  স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের  উপ-পরিচালক( উপ-সচিব)  মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বুধবার ( ২১ আগস্ট) সকালে  সিরাজগঞ্জ পৌরসভা হলরুমে এক মতবিনিময় সভায়  প্যানেল মেয়রগণ ও কাউন্সিলরগণ পৌর কর্মকর্তা-কর্মচারীগণ  নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন  ।   এসময় মতবিনিময় সভায়  নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি পৌরসভার  বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক   গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময়ে  মতবিনিময় সভায়  সিরাজগঞ্জ পৌরসভা প্যানেল মেয়র -(১ )  মো. নুরুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আবু হেনা মোস্তফা কামাল, মেডিকেল অফিসার এ. কে. এম ফরহাদ হোসাইন, সহকারী প্রকৌশলী ( পানি) এম এম শরিফুল ইসলাম, শহরপরিকল্পনাবিদ মো. আনিসুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস. এম শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ  মাসুদ রানা, উপ- সহকারী প্রকৌশলী ( বিদ্যুৎ বিভাগ)  মো. আশরাফুল ইসলাম খাঁন,  পৌর কর নির্ধারক মো. জাহিদুল ইসলাম, পৌর হিসাব রক্ষক মো. মোস্তাফিজুর রহমান, হিসাব রক্ষণ  কর্মকর্তা মোঃ ওয়ারেছ কবির, সহকারী প্রকৌশলী মো. রবিউল কবির,  উপ-সহকারী প্রকৌশলী ( সিভিল) মো. মাহমাদুল হাসান খান, সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হান্নান খান, টিকাদার সুপারভাইজার মাসুদ আহমেদ, প্যানেল  মেয়র-(৩) মোছাঃ শিখা খাতুন সহ  কাউন্সিলরগণ,  কর্মকর্তা-কর্মচারীগণ  উপস্থিত ছিলেন।  পরে নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন পৌরসভার বিভিন্ন দফতর পরিদর্শন করেন এবং কর্মদিবসের প্রথম দিন তার অফিসের চেয়ারে বসে  বিকেল ৪ টা পর্যন্ত কার্যক্রম করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট