1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও বর্তমান সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে ভাঙচুর - অপরাধ সংবাদ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধা’ক্কায় নি’হ’ত ১২ চাঁদপুরে একতা বন্ধনের “চলমান কর্মসংস্থান প্রকল্প-২০২৬” উদ্বোধন দান নয়, কর্মসংস্থানের সুযোগ: অসচ্ছলদের স্বাবলম্বিতার পথে ব্যতিক্রমী উদ্যোগ বরুড়া উপজেলার যুব উন্নয়ন অফিসার বোরহান উদ্দিন এর বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ ভাবির দায়ের কোপে প্রাণ গেল দেবরের কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী। কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরনে ব্যপক অনিয়মের অভিযোগ  অভিনেতা শামস সুমন মারা গেছেন রাতের ঝড়–শিলাবৃষ্টিতে নালিতাবাড়ীতে তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও বর্তমান সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে ভাঙচুর

  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টার ঃ- সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং সরকার পতনের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল চলকালে ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে পৌর শহরের স্টেশন সড়ক ও খেদন সর্দার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও বর্তমান সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন স্থানে ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীরা জানান, সকাল ১০টা থেকে পৌর শহরের বাজার স্টেশন গোলচত্বর এলাকায় জমায়েত হতে থাকেন বিক্ষোভকারীরা। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এস এস সড়কের দলীয় কার্যালয়ে জরো হতে থাকেন। একপর্যায়ে খেদন সর্দার মোড় ও পৌর শহরের স্টেশন সড়ক এলাকায় ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় শহরের বিভিন্ন সড়কের পাশে থাকা দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত ও বর্তমান সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়িতে ভাঙচুর করেন আন্দোলনকারীরা।এদিকে সিরাজগঞ্জ কোর্ট চত্বর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর হয়েছে। এ ছাড়া বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট