1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লার বরুড়ায় ওসির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ করতে সহযোগিতার অভিযোগ - অপরাধ সংবাদ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অভিনেতা শামস সুমন মারা গেছেন রাতের ঝড়–শিলাবৃষ্টিতে নালিতাবাড়ীতে তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

কুমিল্লার বরুড়ায় ওসির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ করতে সহযোগিতার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৮২৬ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটারঃ কুমিল্লার বরুড়ায় পক্ষপাতিত্ব, অনিয়ম ও মামলার তথ্য গোপনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ করতে সহযোগিতার অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে থানার ওসি বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে।
বুধবার সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বরাবর এই অভিযোগ জমা দেন জেলা পরিষদ সদস্য মো. জসিম উদ্দিন।
এতে বলা হয়, আসন্ন বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. বাহাদুরুজ্জামান মনোনয়নপত্র জমা দেন। এর সঙ্গে জমা দেওয়া হলফনামায় তার বিরুদ্ধে একটি মামলার তথ্য গোপন করেছেন। মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের ওসি উপস্থিত থাকলেও তিনি ‘আঁতাত’ করে মামলার তথ্য গোপন করে সেই মনোনয়ন বৈধ করতে সহায়তা করেন।
ওসি অন্য একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন বলেও অভিযোগ আনা হয় অভিযোগে। বলা হয়, সেই প্রার্থীর পক্ষে কাজ করতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চাপও দেওয়া হচ্ছে। বলছেন, কাজ না করলে মামলা ও গ্রেপ্তার করা হবে।
ওসি এভাবে একজন প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় জনমনে ভীতির সঞ্চার হচ্ছে এবং বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমি কোন প্রার্থীর পক্ষে কাজ করছি- সেটার প্রমাণ দেওয়া হোক। এগুলো ভিত্তিহীন কথাবার্তা। বরুড়ায় নির্বাচনের পরিবেশ যথেষ্ট সুন্দর ও ভালো।”
মামলার তথ্য গোপনের বিষয়ে যে অভিযোগ করা হয়েছে, এই প্রসঙ্গে তিনি বলেন, “২০০৮ সাল পর্যন্ত আমাদের সব মামলার তথ্য অনলাইনে রয়েছে। এর আগে ওই প্রার্থীর বিরুদ্ধে কী মামলা ছিল, সেটা আমার জানা নেই। যদি কোনো মামলা থাকে, সেটা ম্যানুয়ালি খুঁজে দেখতে হবে।”
উল্লেখ্য আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট