1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন’২০২৪ - অপরাধ সংবাদ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অভিনেতা শামস সুমন মারা গেছেন রাতের ঝড়–শিলাবৃষ্টিতে নালিতাবাড়ীতে তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন’২০২৪

  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৬১৩ বার পড়া হয়েছে

 

        ==মোঃ ইকরামুল হক,==

বরুড়া, গতকাল ২০ এপ্রিল ২৪ ইং রোশ শনিবার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রধান কার্যালয় সেগুন বাগিচায় অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের নেতা কর্মী ও সাধারণ কর্মচারীরা এ সম্মেলনে অংশগৃহণ করে সম্মেলনকে স্বার্থক ও সাফল্য মন্ডিত করেন। কর্মচারী ইউনিয়নের প্রায় চারশতাধিক ভোটারের উপস্থিতিতে সম্মেলনটি সফল হয়। এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এর মান্যবর চেয়ারম্যান জনাব খন্দকার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথী হিসেবে অত্র প্রতিষ্ঠানের সকল উচ্চ পদস্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন সিবিএ দেশের শ্রম অধিদপ্তর ট্রেড ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের বি-১৬৯০ এর অন্তর্ভূক্ত একটি পেশজীবি সংগঠন। গেল কয়েক বছর যাবত এ প্রতিষ্ঠানের কর্মচারী ইউনিয়নের বিশেষ করে শ্রম অধিদপ্তরের নিয়ম মাফিক সাংগঠনিক কার্যাদি পুরোপুরী সম্পাদন করতে পারিনি বিধায় শ্রম অধিদপ্তর থেকে প্রায় বিলুপ্ত কর্মচারী ইউনিয়নকে রক্ষা করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন নেতা জনাব দোহা ও মোস্তফা কামাল শাহীন। যাদের অক্লান্ত পরিশ্রম করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারীদের ন্যায্য দাবী ও দাওয়া আদায়ের জন্য কর্মচারী ইউনিয়নের সকল নিয়ম রক্ষা করে শ্রম অধিদপ্তরের নিয়ম মোতাবেক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নকে একটি সাবলিল পর্যায়ে নিয়ে আসেন। এবং ব্যাপক ভিত্তিক সম্মেলণ ও সাধারণ সভা আয়োজনের মাধ্যমে কর্মচারীদের মধ্যে নতুন উদ্যোগ উদ্দীপনা নিয়ে আগামী দিনে কর্মচারী ইউনিয়নকে সার্বজনীন পেশাজীবী সংগঠনে পরিণত করার আশ্বাস পান। বিশেষ করে শ্রম অধিদপ্তর থেকে আগত উপ পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দুই তৃতীয়াংশ কর্মচারী/ ভোটারদের স্বাক্ষর নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করার সকল প্রক্রিয়া সম্পাদন করেন। আগামী কিছুদিনের মধ্যে শ্রম অধিদপ্তরের পরিচালকবৃন্দের তত্ত্বাবধানে গঠিত নির্বাচন কমিশন কর্মচারীদের প্রত্যক্ষ ভোটে
নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন নির্বাচন প্রক্রিয়া সম্পাদন করা হবে। এতে সাধারণ কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার একটা বিশেষ দিক দেখা যায়। আসছে নির্বাচনে দোহা- শাহিন পরিষদকে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাবে-ইনশ-আল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট