1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী - অপরাধ সংবাদ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভাবির দায়ের কোপে প্রাণ গেল দেবরের কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী। কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরনে ব্যপক অনিয়মের অভিযোগ  অভিনেতা শামস সুমন মারা গেছেন রাতের ঝড়–শিলাবৃষ্টিতে নালিতাবাড়ীতে তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুমিল্লায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী

  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৬১০ বার পড়া হয়েছে
  1. মো: মনিরুল ইসলাম নিজামী:

    কুমিল্লায় আদর্শ সদর উপজেলায় দ্বিতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে- চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থীরা প্রত্যাহার শেষে তারা টিকে থাকলে এই উপজেলাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে তিনজনই।
    দ্বিতীয় ধাপে কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেন।
    তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
    নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হোসনেয়ারা বেগম বকুল।
    এছাড়া সদর দক্ষিণ উপজেলার বর্তমান চেয়ারম্যান গোলাম সারোয়ার ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু সহ এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট চারজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভাই চেয়ারম্যান পদে এই উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন তিনজন।
    এছাড়া বরুড়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান মাইনুল হোসেনসহ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের কুমিল্লার তিন উপজেলায় মোট ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট