1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলা : সংবাদ সম্মেলনে শাস্তির দাবী - অপরাধ সংবাদ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভাবির দায়ের কোপে প্রাণ গেল দেবরের কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী। কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়ন এর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরনে ব্যপক অনিয়মের অভিযোগ  অভিনেতা শামস সুমন মারা গেছেন রাতের ঝড়–শিলাবৃষ্টিতে নালিতাবাড়ীতে তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী উপর হামলা : সংবাদ সম্মেলনে শাস্তির দাবী

  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৫৫৬ বার পড়া হয়েছে
  1. ষ্টাফ রিপোর্টার : চট্টগ্রামে কাজির দেউড়ীতে দৈনিক আমাদের বাংলা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর উপর পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী বর্বর হামলা চালিয়েছে।

প্রতিহিংসা ও জুলুমের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে ও নির্যাতিত মানুষের পক্ষ থেকে দূরে রাখতে এ হামলা করা হয়েছে মর্মে বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে দৈনিক আমাদের চট্টগ্রামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন গণমাধ্যমকর্মীদের জানান, মঙ্গলবার(১৬ এপ্রিল)রাত সাড়ে ৮ টায় আমি কাজীর দেউরী বাজারে বাজার করতে যাই। আমার সাথে ছিল সাংবাদিক মুনির চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইফতেখার চৌধুরী। এ সময় সেখানে আগে থেকে উৎপেতে থাকা জামাতের আনোয়ারা উপজেলার চেয়ারম্যান প্রার্থী, চোরাচালানী, সন্ত্রাসী, জামায়াত নেতা ফরিদ মন্ত্রীর এপিএসের দাপট দেখিয়ে নানা ধরনের অসম্মানজনক ও হুমকি ধমকি দিতে থাকে। আমি প্রতিবাদ করলে বাজারের ব্যবসায়ীরা সন্ত্রাসী ফরিদকে বাজারের বাইরে নিয়ে যায়। সন্ত্রাসী ফরিদ বাজারের বাইরে গিয়ে চকবাজারের শীর্ষ সন্ত্রাসী জসিমসহ কয়েকজন সন্ত্রাসী ডেকে নিয়ে আসে। এক পর্যায়ে বাজারের লোকজন এদেরকে প্রতিরোধ করলে বেগতিক দেখে তারা কেটে পড়ে। এসময় সাবেক ভূমিমন্ত্রীর এপিএস ইমরান হোসেন বাবুসহ পুনরায় ফিরে এসে আমার উপর অতর্কিতে হামলা করে। স্থানীয় দোকানদাররা তাদের ফের ধাওয়া করে আমাকে উদ্ধার করে। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে আমাকে আইনগত ব্যবস্থা নিতে বলে। আমি তাদের বিরুদ্ধে আইগতভাবে ব্যবস্থা নিয়েছি।
তিনি আরও বলেন, জীবনের শুরু থেকে আমাকে একটি প্রভাবশালী গোষ্টি কর্তৃক নানা ধরনের হয়রানি করে আসছে। নানা হুমকি দমকি বাঁধা বিপত্তি, লাঞ্চনা, বাঞ্চনা সহ্য করে অত্যন্ত সবর করে আমি আমার পেশাগত জীবন সৎ ও অল্প সন্তুষ্টি নিয়ে সফলভাবে চালিয়ে যাচ্ছি। শত শত মিথ্যা মামলা ও অপমান সহ্য করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। নানান হয়রানি স্বত্বেও সত্যের পথে থেকে অন্যায়ের মোকাবিলা করে মজলুম মানুষের পক্ষে আমার সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকান্ড নিয়ে এগিয়ে যাচ্ছি।
এদিকে দৈনিক আমাদের বাংলা ও আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ও এডিটরস ফোরাম পৃথক প্রতিবাদ লিপিতে অবিলম্বে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
স্থানীয় আনোয়ারা উপজেলাসহ চট্টগ্রাম সাংবাদিক মহলে এ নিয়ে তীব্রক্ষোভ বিরাজ করছে।তারা সন্ত্রাসীদের বিচারের দাবীতে সংশ্লিষ্ট থানাসহ পুলিশের উর্ধতন মহলের দৃষ্টি আর্কষন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট