1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মোহাম্মদ নাসিমের জন্মদিনে কোরান শরিফ বিতরণ করলেন এমপি জয় - অপরাধ সংবাদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি

মোহাম্মদ নাসিমের জন্মদিনে কোরান শরিফ বিতরণ করলেন এমপি জয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৭৪২ বার পড়া হয়েছে
  1. অন্জনা স্টাফ রিপোর্টার- সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জন্মদিনে পবিত্র কোরান শরিফ বিতরণ করলেন তার পুত্র তানভীর শাকিল জয়। উপজেলার ৭০ টি কওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ৩৫০খানা কোরান শরিফ প্রদান করা হয়েছে।
    মঙ্গলবার দুপুরে উপজেলার শহিদ এম মনসুর আলী মিলনায়তনে মোহাম্মদ নাসিমের ৭৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয় বলেন, কাজিপুরবাসীর নয়নের মণি ছিলেন আমার পিতা মরহুম মোহাম্মদ নাসিম। এবার পবিত্র রমজান মাসে উন্নয়নের প্রবাদ পুরুষ নাসিমের জন্মদিনে উপজেলার কোরানের পাখিদের মাঝে কোরান শরিফ বিতরণ করলাম।
    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম বক্তব্য রাখেন। এরপর মোহাম্মদ নাসিম স্মরণে এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট