1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাবাসির অভিযোগ-মানববন্ধন - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

কাজিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাবাসির অভিযোগ-মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭৬ বার পড়া হয়েছে
  1. অন্জনা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সামনে যমুনাতীরে অবস্থিত মাছুয়াকান্দি, খুদবান্দী ও সাউদটলা গ্রামের তিনশ নারী পুরুষ কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একপাশে অবস্থান নেন। ঘন্টাকাল ব্যাপী অবস্থানের সময় তারা নিয়ম বহির্ভূতভাবে যমুনা নদীর তীররক্ষা প্রকল্পের নিকট জেগে ওঠা চর কেটে নেয়া বন্ধের দাবী জানান। মানববন্ধনে অংশ নিয়ে বীরমুক্তিযোদ্ধা শাহা আলী জানান, এভাবে বালু তুলতে থাকলে তীররক্ষা ব্লকের গোড়া আলগা হয়ে যেকোন সময়ে ধস নামতে পারে। জরুরী ভিত্তিতে তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, অভিযোগ পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু কাউকে পাইনি। বালু দস্যুদের ধরে নিয়মিত মামলা দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad