1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
হাসপাতাল থেকে অন্ধ নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত দু'জনকে আটক করেছে পুলিশ৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে মা/দ/কের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত৷৷ পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন তিন শিক্ষাবিদ৷৷ এসএসসি পরীক্ষার ফলাফলে  পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা৷৷ মির্জাগঞ্জে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পেয়েছে ২৮ শিক্ষার্থী৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ গলাচিপায় আধা কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারের দাবি এলাকাবাসীর৷৷ হাসপাতাল থেকে অন্ধ নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ৷৷  দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা কে  গ্রেপ্তারের প্রতিবাদে  পরিবহন ধর্মঘট,সড়কে শ্রমিকদের অবস্থান৷৷ দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ৷৷ ‘যা মন চায় কর !  ইউএনও-এসিল্যান্ডের ধার ধারি না আমি৷৷

হাসপাতাল থেকে অন্ধ নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ৷৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
  • মোঃ ফেরদৌস :ঝালকাঠি প্রতিনিধি:-ঝালকাঠি সদর হাসপাতালে আশ্রয় নেওয়া ৬০ বছর বয়সী এক ভবঘুরে অন্ধ নারীকে তুলে নিয়ে দুই দফা ধর্ষণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বেলাল ও নাসির নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
    হাসপাতাল সংশ্রিষ্টরা জানায়, ‘অসহায় ওই নারী দীর্ঘদিন ধরে ঝালকাঠি সদর হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করছিলেন। তিনি ভবঘুরে হওয়ায় হাসপাতালের রুগীদের কাছে চেয়ে খাবার খায় এবং হাসপাতালের বিভিন্ন বেঞ্চে রাতে ঘুমিয়ে থাকে। চোখে দেখতে না পাওয়ায় তিনি অনেকটাই অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীল।’
    ধর্ষিতা নারী এবং হাসপাতালের আশপাশে থাকা স্থানীয়রা জানায়, ‘১১ আগস্ট রাত ৩ টার সময় দুই ব্যক্তি ওই নারীকে হাসপাতাল এলাকা থেকে তুলে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে দুই দফা ধর্ষণ করা হয়েছে।’
    ঘটনার পর ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করে পুলিশকে খবর দেয়। সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে তাঁর দেয়া তথ্যমতে ঘটনাটি তদন্ত শুরু করে। এমন পৈশাচিক ঘটনায় জড়িত বেল্লাল সিকদার নামের এক যুবককে সকালেই আটক করেছে পুলিশ। বেল্লালের দেওয়া তথ্যের ভিত্তিতে নাসির নামের অপর অভিযুক্তকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ‘ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।
    ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ‘পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad