প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ৫:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৬, ৮:১৪ পি.এম
হাসপাতাল থেকে অন্ধ নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ৷৷
- মোঃ ফেরদৌস :ঝালকাঠি প্রতিনিধি:-ঝালকাঠি সদর হাসপাতালে আশ্রয় নেওয়া ৬০ বছর বয়সী এক ভবঘুরে অন্ধ নারীকে তুলে নিয়ে দুই দফা ধর্ষণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বেলাল ও নাসির নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
হাসপাতাল সংশ্রিষ্টরা জানায়, 'অসহায় ওই নারী দীর্ঘদিন ধরে ঝালকাঠি সদর হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করছিলেন। তিনি ভবঘুরে হওয়ায় হাসপাতালের রুগীদের কাছে চেয়ে খাবার খায় এবং হাসপাতালের বিভিন্ন বেঞ্চে রাতে ঘুমিয়ে থাকে। চোখে দেখতে না পাওয়ায় তিনি অনেকটাই অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীল।'
ধর্ষিতা নারী এবং হাসপাতালের আশপাশে থাকা স্থানীয়রা জানায়, '১১ আগস্ট রাত ৩ টার সময় দুই ব্যক্তি ওই নারীকে হাসপাতাল এলাকা থেকে তুলে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে দুই দফা ধর্ষণ করা হয়েছে।'
ঘটনার পর ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করে পুলিশকে খবর দেয়। সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে তাঁর দেয়া তথ্যমতে ঘটনাটি তদন্ত শুরু করে। এমন পৈশাচিক ঘটনায় জড়িত বেল্লাল সিকদার নামের এক যুবককে সকালেই আটক করেছে পুলিশ। বেল্লালের দেওয়া তথ্যের ভিত্তিতে নাসির নামের অপর অভিযুক্তকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, 'ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, 'পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত