1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মির্জাগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে দুটি মেশিন জব্দ৷৷  - অপরাধ সংবাদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংবাদ প্রকাশের পর বদলী হলো ঝালকাঠির পৌর তহশীলদার!! মির্জাগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে দুটি মেশিন জব্দ৷৷  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত৷৷ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়৷৷ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত৷৷ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীতে ইসলামী আন্দোলন এর উদ্যোগে গণমিছিল৷৷  ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা ও আলোচনা সভা৷৷ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুল্থান দিবস পালিত৷৷ হু/মকি, ঘুষ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত৷৷

মির্জাগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে দুটি মেশিন জব্দ৷৷ 

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের মহকুমা ও বৈদ্যপাশা খালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুনসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা ও বৈদ্যপাশা গ্রামে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক ও এর সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ঘটনাস্থল থেকে পাইপসহ দুটি বোরিং ড্রেজার মেশিন জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের বিষয়ে কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হিরণ মোল্লা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী জব্দ করা মেশিন দুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এর মধ্যে একটি তার বাড়িতে এবং অন্যটি ইউনিয়ন পরিষদ গোডাউনে সংরক্ষিত রয়েছে।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুনসী বলেন, “পরিবেশ ও নদী-খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad