1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন - অপরাধ সংবাদ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার পটুয়াখালীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০, কুডার কুড়ে আগুন, গরু হত্যার অভিযোগ মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চারটি বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত জারি কুমিল্লার বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন ‘ বিশুদ্ধ পানি ব্যবহার না করা এবং রেস্টুরেন্টের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় দুই হোটেলের ১৫হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা ।

বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল তুলাতলা মানব কল্যাণ ফাউন্ডেশন (T P L) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর মেগা ফাইনাল। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তুলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ৫ ভাই একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তুলাতলা টাইটার্স। তুলাতলা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী ইয়াছিন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ব্রাজিল প্রবাসী খাইরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে খাইরুল হাসান বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তুলাতলা মানব কল্যাণ ফাউন্ডেশন যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও এমন সামাজিক ও ক্রীড়া মূলক কর্মকাণ্ডে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী নুরু মিয়া, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ, হুমায়ুন কবির মেম্বার, সুরুজ মিয়া এবং বাচ্চু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন রেজুয়ান আহমেদ। খেলা শেষে পুরস্কার বিতরণী পর্বে চ্যাম্পিয়ন দল তুলাতলা টাইটার্স-এর হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ৩২ ইঞ্চি কালার টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি খাইরুল হাসান। রানার্সআপ দল ৫ ভাই একাদশকে দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি কালার টেলিভিশন প্রদান করা হয়। এছাড়া টুর্নামেন্ট উপলক্ষ্যে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকার ২৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। টানটান উত্তেজনার এই ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠের চারদিকে শত শত দর্শক উপস্থিত হয়ে আনন্দ উল্লাস করেন। তুলাতলা মানব কল্যাণ ফাউন্ডেশনের এই সুন্দর আয়োজনে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট