1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বরুড়ায়  মাদকবিরোধীঅভিযানে  ৩০১ পিস ইয়াবা সহ আটক ৫  জন উদ্বোধন!” 🎉 উদ্বোধন * উদ্বোধন *উদ্বোধন বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নেত্রকোণা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার দুপুরে জেলা শহরের দক্ষিণ কাটলী এলাকার বঙ্গবন্ধু মোড়স্থ সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বেসরকারি সংস্থা সেরা ও গণসাক্ষরতা অভিযান এই আলোচনা সভার আয়োজন করে।
সেরা’র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রকল্প ব্যবস্থাপক আলী উসমান এর সঞ্চালনায় ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ইনকিলাব প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, ব্র্যাকের প্রতিনিধি প্রবাল কুমার সাহা, রৌহা ওয়াচ গ্রুপের সভাপতি আতাউর রহমান ফকির, রৌহা ওয়াচ গ্রুপের সাধারণ সম্পাদক জহির রায়হান,
মেদনী ইউপি সদস্য রফিকুল ইসলাম, রৌহা ইউপি সদস্য আবু আসাদ, চরপাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহিরুল ইসলাম মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক সোহেল ভূইয়া, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ্ মোঃ আসিফ ইশতিয়াক, স্বাবলম্বী’র প্রকল্প সমন্বয়কারী শহীদুল ইসলাম, নূর জাহান বেগম ও সেরার প্রকল্প ব্যবস্থাপক শফিকুল ইসলাম খান প্রমূখ।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট