1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় সাপের কা/মড়ে বিএনপি নেতার মৃ/ত্যু৷৷  - অপরাধ সংবাদ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় সাপের কা/মড়ে বিএনপি নেতার মৃ/ত্যু৷৷  আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান৷৷  পটুয়াখালীতে জাসাস এর উদ্যোগে প্রথমবারের মতো “বর্ষা উৎসব-১৪৩৩” অনুষ্ঠিত৷৷  সংবাদ প্রকাশের পর বদলী হলো ঝালকাঠির পৌর তহশীলদার!! মির্জাগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে দুটি মেশিন জব্দ৷৷  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত৷৷ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়৷৷ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত৷৷

গলাচিপায় সাপের কা/মড়ে বিএনপি নেতার মৃ/ত্যু৷৷ 

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদকসাপের কামড়ে মারা গেছেন গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮ টার দিকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে জাকির হোসেন স্ত্রী পরিভানুর সঙ্গে মাটির ঘরের খাটে বসে  পা দুলিয়ে দুলিয়ে মুড়ি খাওয়ার সময় একটি ছোট সাপ তাঁকে কামড় দিয়ে পালিয়ে যায়। এর পর তাকে দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়ার পথে  জাকিরের মৃত্যু হয়।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো মেজবাহ উদ্দিন বলেন, “জাকির হোসেনকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার পরিবারের লোকজন নিয়ে আসে তখনই তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাস কষ্ট দেখা দেয়। একারণে ওই সময় জাকির হোসেনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া জরুরী ছিলো। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।”
জাকির হোসেন মৃধার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad