1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালীতে জাসাস এর উদ্যোগে প্রথমবারের মতো "বর্ষা উৎসব-১৪৩৩" অনুষ্ঠিত৷৷  - অপরাধ সংবাদ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় সাপের কা/মড়ে বিএনপি নেতার মৃ/ত্যু৷৷  আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান৷৷  পটুয়াখালীতে জাসাস এর উদ্যোগে প্রথমবারের মতো “বর্ষা উৎসব-১৪৩৩” অনুষ্ঠিত৷৷  সংবাদ প্রকাশের পর বদলী হলো ঝালকাঠির পৌর তহশীলদার!! মির্জাগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে দুটি মেশিন জব্দ৷৷  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত৷৷ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়৷৷ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত৷৷

পটুয়াখালীতে জাসাস এর উদ্যোগে প্রথমবারের মতো “বর্ষা উৎসব-১৪৩৩” অনুষ্ঠিত৷৷ 

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-“রিমঝিম ছন্দে, বর্ষা আনন্দে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাস পটুয়াখালীর আয়োজনে বর্ষা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীন এবং সাবেক পৌর চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার (৭ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত “বর্ষা উৎসব” এর সভাপতিত্ব করেন জাসাস পটুয়াখালীর আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ রাহাত।
উক্ত অনুষ্ঠানে জাসাস পটুয়াখালীর সদস্য সচিব কায়ুম উদ্দিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে বর্ষার সৌন্দর্য ও বাঙালীর সংস্কৃতিকে তুলে ধরতে আয়োজন করা হয় বর্ষার কবিতা আবৃত্তি, গান এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন। এসব পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বর্ণিল এই আয়োজনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আয়োজকদের আশা, প্রতিবছরই আরও বৃহৎ পরিসরে উদযাপিত হবে বর্ষা উৎসব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad