1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট৷৷  - অপরাধ সংবাদ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় সাপের কা/মড়ে বিএনপি নেতার মৃ/ত্যু৷৷  আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান৷৷  পটুয়াখালীতে জাসাস এর উদ্যোগে প্রথমবারের মতো “বর্ষা উৎসব-১৪৩৩” অনুষ্ঠিত৷৷  সংবাদ প্রকাশের পর বদলী হলো ঝালকাঠির পৌর তহশীলদার!! মির্জাগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে দুটি মেশিন জব্দ৷৷  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  মির্জাগঞ্জে জুলাই যোদ্ধাদের স্মরণে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত৷৷ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়৷৷ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিজয়নগরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত৷৷

আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট৷৷ 

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় ড্রেজার দিয়ে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের কুট্টাপাড়া মোড় বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীর ও আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন তারা।
এর আগে গত বৃহস্পতিবার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ওই এলাকায় মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী উপস্থিত হয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তবে আন্দোলনকারীদের অভিযোগ, মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজনের ওপর গতকাল রাতে হামলা ও হুমকি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, “বালুমহালটি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা এলাকার মেঘনা নদীর অংশে ইজারা দেওয়া হয়েছে। ইজারাদাররা রাতের বেলায় আশুগঞ্জের মেঘনা নদীর অংশে এসে অবৈধভাবে বালু উত্তোলন করেন। আমরা অভিযান চালিয়ে তাদের তাড়া করলে তারা ভৈরবের দিকে চলে যায়। এ বিষয়ে ভৈরব অভ্যন্তরীণ নৌবন্দর কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েও কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া যাচ্ছে না।”
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ সাংবাদিকদের বলেন, “বালুমহালটি বন্ধ করার জন্য কিশোরগঞ্জের জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের মহাসড়ক অবরোধ প্রত্যাহারের জন্য স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা চাওয়া হয়েছে।”
এদিকে অবরোধের খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা অভিযুক্তদের গ্রেপ্তার ও অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়া যাত্রীরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad