1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘ/র্ষ, আ/হ/ত ১০৷৷  - অপরাধ সংবাদ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হু/মকি, ঘুষ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত৷৷ পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত৷৷  বিরামপুর থানার  (এসআই) এরশাদ আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ,পুলিশ সুপারের নিকট  লিখিত অভিযোগ৷৷ এমন মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, এ্যামৃবুলেন্সের স্ট্যাচার ধরতে নারাজ আত্নীয়রা!! পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘ/র্ষ, আ/হ/ত ১০৷৷  বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার!! ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সঙ্গে  দফায় দফায়  ধাওয়া-পাল্টাধাওয়া৷৷ কাঁঠালিয়ার সুলতান হত্যা পুনঃতদন্ত শুরু করছে পিবিআই৷৷  গলাচিপায় সংরক্ষিত বনে বাঁধ দিয়ে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য৷৷ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত৷৷ 

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘ/র্ষ, আ/হ/ত ১০৷৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইউনিয়ন গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রণগোপালদী ইউনিয়নের এক বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
অভিযোগ রয়েছে, সোমবার বিকালে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা কার্যালয়ে গেলে সাবেক ইউনিয়ন আহ্বায়ক ও বর্তমান কমিটির সহসভাপতি মুছা মাঝির নেতৃত্বে একদল নেতাকর্মী তাদের প্রবেশে বাধা দেন। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের প্রথমে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মাইদুল ইসলাম অভিযোগ করেন, উপজেলা কমিটি তাকে সভাপতি করে আংশিক কমিটি ঘোষণা করার পর থেকেই বিরোধ শুরু হয়। তিনি বলেন, “আমরা অফিসে গেলে মুছা মাঝি ও তার সমর্থকরা আমাদের প্রবেশে বাধা দেয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমি মাথায় গুরুতর আঘাত পাই।”
বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মামুন তালুকদার বলেন, “মুছা মাঝি নতুন কমিটি মেনে নিতে না পেরে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। সোমবার পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউনিয়ন আহ্বায়ক ও বর্তমান কমিটির সহসভাপতি মুছা মাঝি দাবি করেন, “আমরা কার্যালয়ে বসে আলোচনা করছিলাম। এ সময় মাইদুল ইসলাম ও মামুন তালুকদারের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লোক এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ  আমাদের পক্ষেরও বেশ কয়েকজন আহত হয়েছেন।’ আহতরা হলেন মিলন মাঝি, রিয়াদ হোসেন, মুছা মাঝি ও বশার গাজি। আহতদেরকে এলাকাবাসি উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেছে।”
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, “আমার চিকিৎসাধীন চারজন রোগী ভর্তি হয়েছে। তাদের ভিতরে মিলন মাঝি ও মুছা মাঝি গুরুতর আহত হয়েছেন।”
এ বিষয়ে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ আকন ও সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার বলেন, “নতুন আংশিক কমিটি ঘোষণার পর এ ঘটনা ঘটেছে। সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad