1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় সংরক্ষিত বনে বাঁধ দিয়ে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাঁঠালিয়ার সুলতান হত্যা পুনঃতদন্ত শুরু করছে পিবিআই৷৷  গলাচিপায় সংরক্ষিত বনে বাঁধ দিয়ে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য৷৷ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত৷৷  গলাচিপায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত৷৷  নারী মুক্তির আন্দোলন বিস্তৃত করতে বরিশালে বিভাগীয় সম্মেলন৷৷ পবিপ্রবিতে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  পটুয়াখালী জেলা মহিলা পরিষদের নতুন কমিটিতে সভাপতি শিরীন, সম্পাদক মোর্শেদা৷৷  গলাচিপায় ছেঁড়া কম্বল, মানুষের দেয়া খাবার আর অন্যের সহায়তায় চলছে রেকসনার জীবন: একটু সহায়তার অপেক্ষায় অসহায় পরিবার৷৷  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শুভেচ্ছা৷৷ বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫!!

গলাচিপায় সংরক্ষিত বনে বাঁধ দিয়ে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য৷৷

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-সংরক্ষিত বনায়ন এখন অরক্ষিত হয়ে গেছে। গলাচিপার সংরক্ষিত ম্যানগ্রোভ ফরেস্ট খালে বাঁধ দিয়ে বন বিভাগ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে চলছে অবৈধ মাছ শিকার। এতে করে হুমকির মুখে পড়েছে ম্যানগ্রোভ ফরেস্ট এবং জীববৈচিত্র্য। প্রতিবছর অবৈধ মাছ শিকারীরা বন বিভাগের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে সংরক্ষিত বনায়নের মধ্যে প্রবাহিত খালগুলোতে যত্রতত্র বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ শিকার করে বলে জানায় স্থানীয়রা।
তবে মাছ শিকারের কথা স্বীকার করলেও এখন পর্যন্ত কোনো খালে মাছ শিকারের বৈধ অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী।
এ বিষয়ে সংরক্ষিত বনায়নের চরকারফার মধ্যস্বত্বভোগী মোশারেফ প্যাদা বলেন, “প্রতিবছরই এ বন বিট দেওয়া হয়। এ বছরও একইভাবে ফরেস্ট অফিস আর রাজনৈতিক নেতাদের ম্যানেজ করেই খালের বিট নেওয়া হয়েছে। যারা খালের বিট নেয় তারাই মাছ ধরে। আবার কেউ কেউ বিট বিক্রি করেও দেয়। তবে কোনো অফিস বা রাজনৈতিক নেতাদের কত টাকা দেওয়া হয়েছে তা পরে বলবেন বলে তিনি জানান।”
এ প্রসঙ্গে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের শিক্ষক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, “সংরক্ষিত বনের ভেতর প্রবেশ করা মানেই বন ও বনের প্রকৃতিকে ধ্বংস করা। বিভিন্ন সময় সরেজমিন কথা বলে আমরা দেখেছি, তারা এই খালগুলোতে শুধু মাছ ধরে না, বিষও প্রয়োগ করে। এতে শুধু মাছ নয়, খালের ছোট-বড় সব জলজ প্রাণী ও প্রকৃতির ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক যেমনটা আমরা সুন্দরবনের ভেতরও দেখতে পাই। এসব বন্ধে প্রশাসনকে অবশ্যই কঠোর অবস্থান নিতে হবে।”
এ প্রসঙ্গে বন বিভাগের গলাচিপা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো বনায়নের খাল বিট দেইনি। যারা খালে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad