1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
হু/মকি, ঘুষ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

হু/মকি, ঘুষ গ্রহণ ও অপপ্রচারের অভিযোগে পবিপ্রবির শিক্ষক বরখাস্ত৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক (শিক্ষানবিশ) ড. মুহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, শৃঙ্খলাভঙ্গ, ঘুষ গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং বিশ্ববিদ্যালয়ে নাশকতাকারীদের মদদ দেওয়াসহ ১০টি অভিযোগ এনে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত ৪ আগষ্ট ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় তদন্তের স্বার্থে এবং সরকারি কর্মচারী আচরণ ও শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত রিজেন্ট বোর্ডকে অবহিত করার শর্তে কার্যকর করা হয়েছে।
অফিস আদেশে ড. ইকবাল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ও জ্যেষ্ঠ শিক্ষকদের হুমকি দেওয়া, জ্যেষ্ঠ কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে গোপন নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি নথিপত্র ছিঁড়ে ফেলা, জ্যেষ্ঠ কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, ভুয়া আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালানো, বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে কুরুচিপূর্ণ বার্তা আদান-প্রদান, চাকরির প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ে হামলা-ভাঙচুরে জড়িতদের মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, এসব অভিযোগ সরকারি কর্মচারী আচরণ ও শৃঙ্খলা বিধি এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আচরণবিধির একাধিক ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। তাই তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা (Subsistence Allowance) ও প্রাপ্য অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad