1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

পবিপ্রবিতে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত৷৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-“স্মরণ ও চেতনায় নতুন ভোর” এ প্রতিপাদ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’তে জুলাই শহীদ যোদ্ধা ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) বেলা ১১টায় পবিপ্রবির টিএসসি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনু্ষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ হামিদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই ‘২৪ এর গণঅভ্যুত্থানে যারা দেশের গণতান্ত্রিক আকাঙ্খা, ন্যায় বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন সেই সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। একই সঙ্গে আহত সকল বীর যোদ্ধাদের প্রতি জানাই আন্তরিক সম্মান ও তাদের সুস্থতা কামনা করছি।”
তিনি আরো বলেন, “আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad