1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সঙ্গে  দফায় দফায়  ধাওয়া-পাল্টাধাওয়া৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সঙ্গে  দফায় দফায়  ধাওয়া-পাল্টাধাওয়া৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :- আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে পুলিশ।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হলের সিট দখলকে কেন্দ্র করে এ সংর্ষের সূত্রপাত।
জানা গেছে, সকাল থেকেই মাদ্রাসার ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। একপর্যায়ে দুপুরের পর পরই পুলিশের উপস্থিতিতেই দুই ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে।
ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদে তাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল।
অন্যদিকে ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, ছাত্রশিবির সারাদেশেই এমন ঝামেলা করছে।
এর আগে, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজেও সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা। সকালে জবির কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতেও সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছেন জকসুর ভিপি, জিএস, এজিএস এবং জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, সেক্রেটারি ফেরদৌস শেখ, জবি ছাত্র ফ্রন্টের ইভান তাহসিভসহ অনেকে।ঢাকা কলেজের সংঘর্ষে শিবিরের অন্তত ২০ জন ও ছাত্রদলের ৭ নেতা-কর্মী আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad