1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাঁঠালিয়ার সুলতান হত্যা পুনঃতদন্ত শুরু করছে পিবিআই৷৷  গলাচিপায় সংরক্ষিত বনে বাঁধ দিয়ে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য৷৷ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত৷৷  গলাচিপায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত৷৷  নারী মুক্তির আন্দোলন বিস্তৃত করতে বরিশালে বিভাগীয় সম্মেলন৷৷ পবিপ্রবিতে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  পটুয়াখালী জেলা মহিলা পরিষদের নতুন কমিটিতে সভাপতি শিরীন, সম্পাদক মোর্শেদা৷৷  গলাচিপায় ছেঁড়া কম্বল, মানুষের দেয়া খাবার আর অন্যের সহায়তায় চলছে রেকসনার জীবন: একটু সহায়তার অপেক্ষায় অসহায় পরিবার৷৷  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শুভেচ্ছা৷৷ বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫!!

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত৷৷ 

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বলা ১১টায় পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কার্যালয়ে আয়োজিত ডিন প্রফেসর ড.মো:মাসুদুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির চেয়ারম্যান ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ কমিটির সদস্য ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি অনুষদের ডিন প্রফেসর এম. জহিরুল হক, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, ফিশারিজ অনুষদের ডিন ডিন প্রফেসর ড.মো:সাজেদুল হক, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন  প্রফেসর ড.মো: নুরুল আমিন, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন ডিন প্রফেসর মো: শহিদুল ইসলাম, ইন্জিনিয়ারিং অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: ইফতেখারুল আলম।
সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের উচ্চ শিক্ষা ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এই রুপান্তরের মূল চালিকাশক্তি হলো আমাদের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ। আমাদের স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ের গবেষণাগুলোকে শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, গবেষণার মান এমন হতে হবে যা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়। বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলে কৃষি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সমুদ্র সম্পদের অপার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ গবেষণায় আমাদের আরও জোর দিতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad