1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাঁঠালিয়ার সুলতান হত্যা পুনঃতদন্ত শুরু করছে পিবিআই৷৷  গলাচিপায় সংরক্ষিত বনে বাঁধ দিয়ে মাছ শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য৷৷ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত৷৷  গলাচিপায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত৷৷  নারী মুক্তির আন্দোলন বিস্তৃত করতে বরিশালে বিভাগীয় সম্মেলন৷৷ পবিপ্রবিতে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  পটুয়াখালী জেলা মহিলা পরিষদের নতুন কমিটিতে সভাপতি শিরীন, সম্পাদক মোর্শেদা৷৷  গলাচিপায় ছেঁড়া কম্বল, মানুষের দেয়া খাবার আর অন্যের সহায়তায় চলছে রেকসনার জীবন: একটু সহায়তার অপেক্ষায় অসহায় পরিবার৷৷  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শুভেচ্ছা৷৷ বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫!!

গলাচিপায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত৷৷ 

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আজ আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নোমান পারভেজ, মেডিকেল অফিসারবৃন্দ, নার্সিং সুপারভাইজার, নার্স ও মিডওয়াইফ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় প্রতিনিধি, আনসার সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জন্মের পরপরই শালদুধ পান করানো, প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, পরবর্তী সময়ে উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মা, বাবা ও পরিবারের সদস্য, স্বাস্থ্যসেবাদানকারী, কমিউনিটি, কর্মক্ষেত্র, ধর্মীয় নেতাসহ সমাজের সকল স্তরের মানুষের ভূমিকা এবং মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুখাদ্য ও এর সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, “একটি সুস্থ, মেধাবী ও উন্নত বাংলাদেশ গড়তে প্রতিটি শিশুর জন্য মাতৃদুগ্ধ নিশ্চিত করা অপরিহার্য। মাতৃদুগ্ধ শিশুর সর্বোত্তম খাদ্য এবং এটি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাতৃদুগ্ধ বিষয়ে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad