1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন - অপরাধ সংবাদ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারী মুক্তির আন্দোলন বিস্তৃত করতে বরিশালে বিভাগীয় সম্মেলন৷৷ পবিপ্রবিতে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত৷৷  পটুয়াখালী জেলা মহিলা পরিষদের নতুন কমিটিতে সভাপতি শিরীন, সম্পাদক মোর্শেদা৷৷  গলাচিপায় ছেঁড়া কম্বল, মানুষের দেয়া খাবার আর অন্যের সহায়তায় চলছে রেকসনার জীবন: একটু সহায়তার অপেক্ষায় অসহায় পরিবার৷৷  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শুভেচ্ছা৷৷ বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫!! হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন৷৷  লোহালিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মহিবুল্লাহ৷৷  বরুড়ায় ইমাম-মুয়াজ্জিনের সরকারি অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ; তদন্তে প্রকৃত মসজিদকে অনুদান দেওয়ার দাবি৷৷       পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত৷৷ 

পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

“ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয় দিনে দিনে বড় হয়” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪ টায় পটুয়াখালী ব্যায়ামাগারে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয় পটুয়াখালীর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে ও শিক্ষিকা সোনামনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর সিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  কিশোর রায়, পটুয়াখালী পৌরসভার প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত, পটুয়াখালী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন ও উদ্যোক্তা সেহরিশ হ্যান্ডিক্রাফট এর স্বত্ত্বাধিকারী শামীম চৌধুরী।

এ মেলায় জেলা কারাগার, সেহরিশ হ্যান্ডিক্রাফট, মেসার্স এন এস.টি কনক্রীট হলো ব্লক এন্ড টাইলস, উষা এগ্রো এন্ড অটো ব্রিকস, মা মৃৎ শিল্প, আলপথ, মেহরাব অর্নামেন্টাল ফিশ, মুক্তা জোন সহ ৪০ টি স্টলের মধ্যমে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হচ্ছে। চলবে ২৭ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানান বিসিক পটুয়াখালীর সহকারী মহা ব্যাবস্থাপক আলমগীর সিকদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad