1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী 

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

ফুটবল বিশ্বকাপের দামামা বেজে গেছে। ম্যাক্সিকোতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন শেষে শুরু হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল মহাযজ্ঞ। মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এক নজিরবিহীন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলা সাউথ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকো ইতিহাস সৃষ্টি করল।

এবারের ফুটবল  বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ব্রাজিলসহ  সর্ব্বোচ্চ ৪৮টি দেশ অংশ নিচ্ছে। এ বিশ্বকাপ এর আনন্দ ও উচ্ছ্বাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। পটুয়াখালীতেও বইছে বিশ্বকাপের আমেজ।

আজ শুক্রবার বিকাল সাড় ৪ টায় পটুয়াখালী জেলা শহরের প্রানকেন্দ্র ঝাউতলা এলাকা থেকে মেসি এর প্রতিকৃতি বহনকরে আর্জেন্টনিয়ার পতাকা হাতে ঢোল বাদ্য ব্যান্ড বাদ্য নিয়ে আর্জেন্টিনয়ার শত শত সমর্থকদের  এক বর্ণাট্য র‍্যালী শুরু করে নেচে-গেয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঝাউতলা গিয়ে র‍্যালী শেষ হয়।

এ র‍্যালী ও আনন্দ মিছিলে অংশ নিয়েছেন ব্রাজিল সমর্থক পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, আর্জেন্টিনায় অন্যতম সমর্থক ও র‍্যালীর  প্রধান আয়োজক জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিমানুল ইসলাম রিমু, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম চৌধুরী, আর্জেন্টিনা সমর্থক ডাঃ তানভীর ও বেল্লাল হোসেনসহ শত শত সমর্থক।

সমর্থকরা মেসিসহ আর্জন্টিনিয়ার পক্ষে শ্লোগান দিয়ে মুখরিত করে তোলে। এ সময় সড়কের দুই পাশে নারী-পুরুষ সবাই হাত নেড়ে র‍্যালীতে অংশগ্রহনকারীদের সমর্থন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad