1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকার ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেপ্তার - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরুড়া উপজেলা প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী: স্বচ্ছতা, সদস্য বৃদ্ধি ও সাংগঠনিক শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জামায়াত নেতাকে থানায় হস্তান্তর, বিএনপি নেতার হস্তক্ষেপে মুক্তি! পবিপ্রবির নতুন উপাচার্য ড. এস. এম. হেমায়েত জাহান কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃ’ত্যু, আহত ৬ বিরামপুর দিওড় ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ, উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল প্রদান বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকার ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেপ্তার ঝুঁকিপূর্ণ সেতুতে জীবন বাজি রেখে চলাচল, দুর্ভোগে ৭ গ্রামের হাজারো মানুষ বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার বক্তব্যের ব্যাখ্যায় মহসিন আহমেদ ভূঁইয়ার সংবাদ সম্মেলন কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকবিরোধী সাফল্য: গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকার ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ , বীরগঞ্জ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২,৫০০ পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন (৪৪) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জয়নাল আবেদীন ওই গ্রামের আলী আকবরের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল তার বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের বিছানার নিচ থেকে ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি বলে জানানো হয়েছে।
অভিযানে এজাহারকারী উপ-পরিদর্শক (এসআই) তাহমুদার রহমানের নেতৃত্বে এএসআই ইমরান জাহান, সেপাই রেজওয়ান মিয়া, মোছা. মুফাসসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, মেহেদী, আব্দুর রাজ্জাক এবং ওয়্যারলেস অপারেটর মোহাম্মদ আলী অংশ নেন।
এ ঘটনায় গ্রেপ্তার জয়নাল আবেদীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বাদশা রনি ও থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট