1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী রয়েল গ্রেপ্তার৷৷  - অপরাধ সংবাদ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডাকবাংলোর মৃত্যুরহস্য ঘিরে ক্ষোভ: লাশ নিয়ে রাজপথে স্বজনরা, দাবি ‘এটি পরিকল্পিত হত্যা’ কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের তাণ্ডব: দেশের বিভিন্ন জেলায় ১১ জন নিহত শৈলকুপায় আধিপত্যের লড়াইয়ে রক্তাক্ত সংঘর্ষ, আহত ৫০ পুলিশ হেডকোয়ার্টারের ভুয়া চিঠি ইস্যুতে সাইবার মামলা, সাংবাদিক পারভেজ আটক দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী রয়েল গ্রেপ্তার৷৷  বিজয়নগরে ইউএনও ও ওসির সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অবৈধ ড্রেজিংয়ে বালু উত্তোলনকৃত স্থানে গরীব গর্তে  একসাথ দুই ভাইয়ের প্রান গেল৷৷ দিনাজপুরের বীরগঞ্জে ঘোড়া দৌড় অনুষ্ঠিত চট্টগ্রামে মিছিল থেকে আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মী আটক৷৷ আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স।

দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী রয়েল গ্রেপ্তার৷৷ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ , বীরগঞ্জ (দিনাজপুর):প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রয়েল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত সানাউল্লাহ ওরফে সোনা মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রেমবাজার এলাকার এক নারীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত রয়েল। পরে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী নারী আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে গত ১ জুন বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, রয়েল নিজেকে নিকাহ রেজিস্ট্রারের (কাজি) সহকারী হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীকে বিয়ে হয়েছে বলে বিশ্বাস করান এবং স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করেন। পরবর্তীতে তিনি ওই বিয়ের বিষয়টি অস্বীকার করে ভুক্তভোগীকে বাড়ি থেকে বের করে দেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানা পুলিশ জানায়, আদালতের নির্দেশে দায়ের হওয়া মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত ব্যক্তি হিসেবেই বিবেচিত হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট