1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের তাণ্ডব: দেশের বিভিন্ন জেলায় ১১ জন নিহত - অপরাধ সংবাদ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডাকবাংলোর মৃত্যুরহস্য ঘিরে ক্ষোভ: লাশ নিয়ে রাজপথে স্বজনরা, দাবি ‘এটি পরিকল্পিত হত্যা’ কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের তাণ্ডব: দেশের বিভিন্ন জেলায় ১১ জন নিহত শৈলকুপায় আধিপত্যের লড়াইয়ে রক্তাক্ত সংঘর্ষ, আহত ৫০ পুলিশ হেডকোয়ার্টারের ভুয়া চিঠি ইস্যুতে সাইবার মামলা, সাংবাদিক পারভেজ আটক দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী রয়েল গ্রেপ্তার৷৷  বিজয়নগরে ইউএনও ও ওসির সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অবৈধ ড্রেজিংয়ে বালু উত্তোলনকৃত স্থানে গরীব গর্তে  একসাথ দুই ভাইয়ের প্রান গেল৷৷ দিনাজপুরের বীরগঞ্জে ঘোড়া দৌড় অনুষ্ঠিত চট্টগ্রামে মিছিল থেকে আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মী আটক৷৷ আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স।

কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের তাণ্ডব: দেশের বিভিন্ন জেলায় ১১ জন নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স

 

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বজ্রপাতে একদিনে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও চুয়াডাঙ্গা জেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন কলেজশিক্ষক, কিশোর, কৃষিশ্রমিক, গৃহবধূ ও তরুণ শ্রমিক। এছাড়া বিভিন্ন স্থানে আরও কয়েকজন আহত হয়েছেন।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনজন। নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

ময়মনসিংহে পৃথক ঘটনায় এক কলেজশিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গফরগাঁওয়ে বাড়ির আঙিনায় ধানের কাজ করার সময় সিয়াম (২৮) বজ্রপাতে নিহত হন। অন্যদিকে মুক্তাগাছায় মসজিদের নির্মাণকাজ তদারকি করার সময় বজ্রপাতে প্রাণ হারান গাবতলী ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এএসএম খালেকুল আজাদ (৫৬)।

নীলফামারীর ডিমলায় নিজ বাড়ির পাশে বজ্রপাতে আলম ইসলাম (৪০) নিহত হয়েছেন। একই ঘটনায় সেরিনা বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ট্রাক্টরের কাজে ব্যবহারের জন্য বেলচা আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বগুড়ার আদমদীঘি উপজেলায় মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়। একই ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়েছেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বাড়ির ছাদে বসে থাকা অবস্থায় বজ্রপাতে নাফিজ আহমেদ শান্ত (২৮) নিহত হন। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাহিদ (২৩)। বজ্রপাতের আঘাতে পাশের একটি নারিকেল গাছেও আগুন ধরে যায়।

স্থানীয় প্রশাসন, পুলিশ ও হাসপাতাল সূত্রে এসব মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট