1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে ইউএনও ও ওসির সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - অপরাধ সংবাদ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডাকবাংলোর মৃত্যুরহস্য ঘিরে ক্ষোভ: লাশ নিয়ে রাজপথে স্বজনরা, দাবি ‘এটি পরিকল্পিত হত্যা’ কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের তাণ্ডব: দেশের বিভিন্ন জেলায় ১১ জন নিহত শৈলকুপায় আধিপত্যের লড়াইয়ে রক্তাক্ত সংঘর্ষ, আহত ৫০ পুলিশ হেডকোয়ার্টারের ভুয়া চিঠি ইস্যুতে সাইবার মামলা, সাংবাদিক পারভেজ আটক দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী রয়েল গ্রেপ্তার৷৷  বিজয়নগরে ইউএনও ও ওসির সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অবৈধ ড্রেজিংয়ে বালু উত্তোলনকৃত স্থানে গরীব গর্তে  একসাথ দুই ভাইয়ের প্রান গেল৷৷ দিনাজপুরের বীরগঞ্জে ঘোড়া দৌড় অনুষ্ঠিত চট্টগ্রামে মিছিল থেকে আওয়ামী লীগের ৬৮ নেতাকর্মী আটক৷৷ আমি য‌দি এখা‌নে মন্ত্রী থা‌কি, এখা‌নে কো‌নো ধর‌নের সি‌ন্ডি‌কেটের সু‌যোগ থাক‌বে না। জি‌রো টলা‌রেন্স।

বিজয়নগরে ইউএনও ও ওসির সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ খেলাফত মজলিস বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমদ উল্লাহ, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
খেলাফত মজলিস নেতৃবৃন্দ উপজেলার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে ইউএনও ও ওসি সমাজের কল্যাণে ইতিবাচক উদ্যোগ গ্রহণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট