1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নোয়াখালী সংবাদদাতা :- নোয়াখালীর হাতিয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে প্রত্যাহার হওয়া জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি  নিশ্চিত করেন।
তিনি বলেন, ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তবে বিষয়টি তদন্তনাধীন থাকায় কোনো মন্তব্য করা যাচ্ছে না।
এর আগে শনিবার (১৩ জুন) ধর্ষণের ঘটনার বিস্তারিত বিবরণসহ ভুক্তভোগী কিশোরী (১২) ও তার মায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ পরিদর্শক খোরশেদ আলমকে প্রত্যাহার করে পুলিশ লাইনের সংযুক্ত করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ১২ বছরের ওই কিশোরীকে একাধিক বার ধর্ষণ করেন পুলিশ পরিদর্শক খোরশেদ আলম। গত কয়েকমাস আগে এ ঘটনা ঘটলেও ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে এর কোনো প্রতিকার পাননি বলে জানান তারা। পরে ভিডিও ভাইরালের পর প্রশাসনের টনক নড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট