1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ঠাকুরপাড়ায় অস্ত্রের মহড়া, আতঙ্কে এলাকাবাসী—অভিযানে গ্রেপ্তার ৫ - অপরাধ সংবাদ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার মুরাদনগর পি আই ও  অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সফিকুল ইসলামের  সম্পদের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে৷ ঠাকুরপাড়ায় অস্ত্রের মহড়া, আতঙ্কে এলাকাবাসী—অভিযানে গ্রেপ্তার ৫ কুমিল্লা তেল সিন্ডিকেটে অভিযান: গোপন গুদাম থেকে ৪০০ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা ৭০ হাজার টাকা বিজয়নগরে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার সম্পত্তি রক্ষায় মানববন্ধন কাজিপুরে সাংবাদিক মো লিমন খানের পিতা রফিকুল ইসলাম খান  ইন্তেকাল করেছেন৷  বাজারে ‘গায়েব’ বোতল তেল, খোলা তেলে বাড়তি দামে ব্যবসায়ীদের কারসাজি বিজয়নগরে মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষ: প্রাণ গেল ২ জনের ভাইরাল তাজুর ফেসবুক পেজ গায়েব

ঠাকুরপাড়ায় অস্ত্রের মহড়া, আতঙ্কে এলাকাবাসী—অভিযানে গ্রেপ্তার ৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা শহরে কিশোর গ্যাংয়ের দাঙ্গাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত ০৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ বিকাল প্রায় ৪টার দিকে কুমিল্লা কোতয়ালী থানাধীন ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল উচ্ছৃঙ্খল কিশোর গ্যাং সদস্য দেশীয় তৈরি অস্ত্র যেমন চাপাতি, রামদা, হাসুয়া ও এসএস পাইপ দিয়ে তৈরি অস্ত্র নিয়ে মহড়া দেয়। এসময় তারা পটকা ফোটানো, মিছিল, ছোটাছুটি এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তাদের এ কর্মকাণ্ডে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ০৬ এপ্রিল রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উদ্যোগে বিসিক শিল্প নগরীসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানাধীন কুসিক ৭নং ওয়ার্ডের অশোকতলা বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরি রামদা/হাসুয়া এবং একটি এসএস পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় প্রকাশের পাশাপাশি আরও ১৪ জন সহযোগীর নাম জানিয়েছে। তবে অজ্ঞাতনামা আরও অনেক দুষ্কৃতকারীর সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনকে আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের এমন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট