1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে সাংবাদিক মো লিমন খানের পিতা রফিকুল ইসলাম খান  ইন্তেকাল করেছেন৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা তেল সিন্ডিকেটে অভিযান: গোপন গুদাম থেকে ৪০০ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা ৭০ হাজার টাকা বিজয়নগরে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার সম্পত্তি রক্ষায় মানববন্ধন কাজিপুরে সাংবাদিক মো লিমন খানের পিতা রফিকুল ইসলাম খান  ইন্তেকাল করেছেন৷  বাজারে ‘গায়েব’ বোতল তেল, খোলা তেলে বাড়তি দামে ব্যবসায়ীদের কারসাজি বিজয়নগরে মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষ: প্রাণ গেল ২ জনের ভাইরাল তাজুর ফেসবুক পেজ গায়েব আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ চৌদ্দগ্রাম থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আরিফ হোসাইন।

কাজিপুরে সাংবাদিক মো লিমন খানের পিতা রফিকুল ইসলাম খান  ইন্তেকাল করেছেন৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার- কাজিপুর উপজেলা প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক সদস্য ও দৈনিক আজকের খবর কাজিপুর প্রতিনিধি এবং সিরাজগঞ্জ কণ্ঠ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মো লিমন খানের পিতা রফিকুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে চালিতাডাঙ্গা জামে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সেখানে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পেশাগত জীবনে তিনি একজন সুনামধন্য তেল ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক আবদুল জলিল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় সিবি দুর্গতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট