1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের স্থগিত থাকা ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) রাত ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে আওয়ামীপন্থি, ৭টিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও একটি পদে জামায়াতপন্থি প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে প্রার্থী দিলেও আওয়ামী লীগ কোনো প্যানেলে প্রার্থী ঘোষণা করেনি। ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগপন্থি আইনজীবী হিসেবে সভাপতি পদে মফিজুর রহমান বাবুল, সিনিয়র সহসভাপতি পদে ইউসুফ কবির ফারুক, সাধারণ সম্পাদক পদে এ কে মো. আব্দুল হাই, তথ্য-প্রযুক্তিবিষয়ক-সম্পাদক পদে আবু ছালেহ মোহাম্মদ ফাহাদ, কল্যাণ ও সংস্কৃতি-বিষয়ক সম্পাদক পদে রাকিব হোসেন, মহিলা বিষয়ক-সম্পাদক পদে আফরোজা বেগম ও সদস্য পদে রেজাউল করিম জয়লাভ করেছেন।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সহসভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক-১ মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক-২ মো. জাকির হোসেন অনিক, পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন, অডিটর মোহাম্মদ আল মামুন, সদস্য পদে আল আমিন ও ফোরকান উদ্দিন জয়লাভ করেছেন।

অপরদিকে জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে সদস্য পদে মোহাম্মদুল্লাহ জয়লাভ করেছেন।

গত ১২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এতে ৬৮৯ জন ভোটারের মধ্যে ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দুই শতাধিক ভোটের অধিক গণনার পর সন্ধ্যায় সিনিয়র সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সুধীর চন্দ্র ঘোষ ত্রুটিপূর্ণ ব্যালট উল্লেখ্য করে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। রোববার রাতে আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী রাতেই ভোট গণনা অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট