1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান - অপরাধ সংবাদ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি ৭ আ.লীগ ৭ জামায়াতের ভরাডুবি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচন কুমিল্লার জেলা প্রশাসক রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের বিরুদ্ধে সংসদ নির্বাচনের বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার শিল্পকলায় হেযবুত তওহীদের ইফতার মাহফিল ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস  উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ দিলো সরকার সংসদের ভেতরে স্লোগান দেওয়া সংসদীয় রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।—স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক  :- ঢাকা-১৭ সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন দাপ্তরিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২, আব্দুর রহমান সানীকে এ আসনের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় ব্যস্ততার পরিপ্রেক্ষিতে ওই এলাকার জনগণের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রেখে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর সংসদীয় আসন হওয়ার কারণে ঢাকা-১৭ এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কাজে গতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এখন থেকে ওই এলাকার প্রতিনিধি হিসেবে স্থানীয় জনগণের সমস্যা সমাধান ও প্রধানমন্ত্রীর পক্ষে সমন্বয়কের ভূমিকা পালন করবেন।
এ নিয়োগের অনুলিপি এরইমধ্যে ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট