
টাঙ্গাইল সংবাদদাতা :- পিতার মৃত্যুর পর মায়ের কাছে থাকার জন্য রাজু আহমেদ রাসেল ক্রীড়া সাংবাদিকতার চাকুরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ফার্মেসি দিয়ে ওষুধের ব্যবসা শুরু করেন। কিন্তু মায়ের সঙ্গে তার থাকা হয়নি। ৪১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যকালে তিনি মা, স্ত্রী, দুইবোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রাজুর বাড়ি টাঙ্গাইল মির্জাপুরের মৌসামুরা গ্রামে। সেখানে তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানে সোমবার (৯ মার্চ) আনুমানিক দুপুর ২টার দিকে তিনি হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করেন। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে আশ-পাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রাতেই তাকে দাফন করা হবে।
মৃদ্যুভাষী ও শান্ত প্রকৃতি রাজু আহমেদ রাসেল কর্মজীবনে সময়ের আলো, যায় যায় দিন, ডেসটিনি পত্রিকায় স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করেছেন। দেশ-বিদেশ তিনি আইসিসির একাধিক ইভেন্ট কাভার করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে।