1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বরুড়ায়  মাদকবিরোধীঅভিযানে  ৩০১ পিস ইয়াবা সহ আটক ৫  জন উদ্বোধন!” 🎉 উদ্বোধন * উদ্বোধন *উদ্বোধন বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড সীমান্তে জিরো টলারেন্স: কুমিল্লায় ১০ বিজিবির হাতে ২.৫৯ কোটি টাকার চোরাচালান জব্দ সিরাজগন্জের কাজিপুরে দুই ট্রাকের মুখ মুখোমুখি  সংঘর্ষ- সিরাজগন্জের কাজিপুরের  গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড ভয়েস অব কাজিপুরের হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায়  ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়ম

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ, দোয়া ও মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব। শনিবার সাভার ক্যান্টনমেন্ট এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
(৭’ই মার্চ ২০২৬) শনিবার, সাভার ক্যান্টনমেন্টে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাব, বাংলাদেশ এর সভাপতি আরঙ্গজেব কামাল।
সভাপতির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সব সময় মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে আরঙ্গজেব কামাল বলেন, পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও মাগফিরাতের মাস। তিনি এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাংবাদিক সমাজ যদি মানুষের কল্যাণে এগিয়ে আসে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জন জাগরণ প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর সহ-সভাপতি ভূঁইয়া কামরুল হাসান সোহাগ, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার চিফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর সাংগঠনিক সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন, দপ্তর সম্পাদক মোঃ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লাইজু আহমেদ, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি, ডাঃ মোঃ দুলাল আহম্মেদ, গণি জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ বাকি উল্লাহ,  অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ মজিদ শেখ ও মোঃ জহির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী।
এছাড়াও সমাজসেবক মোঃ ফিরোজ প্রামাণিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রমজান সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C), এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক তাসলিমা আক্তার, মোঃ জাহাঙ্গীর আলম রাজু, মোঃ আসাদুজ্জামান, মোঃ নজরুল ইসলাম ও শেখ রিবণ রায়হানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট