1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কৃষি থেকে গণপূর্ত—সবখানেই কুমিল্লার দাপট: মন্ত্রিসভায় বড় চমক - অপরাধ সংবাদ
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ চৌদ্দগ্রাম থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আরিফ হোসাইন। চৌদ্দগ্রাম স্কুলে যাওয়া হলো না শিশু জিহানের, সড়কেই নিভে গেল জীবন প্রদীপ। সরকারি পাট বীজ বিক্রির সময় কৃষি কর্মকর্তা আটক নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা পরিষ্কার করতে খালে নামলেন এমপি ডাঃ মোঃ আনোয়ারুল হক নকলের দিন শেষ: কারিগরি শিক্ষায় গুরুত্ব বাড়ানোর ঘোষণা”শিক্ষামন্ত্রী ঘুষের টাকায় মুক্তি! ঝিনাইদহে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না? নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন: অটোগ্যাসের দামও বাড়ল

কৃষি থেকে গণপূর্ত—সবখানেই কুমিল্লার দাপট: মন্ত্রিসভায় বড় চমক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি।।

 

 

কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পাওয়ায় খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে এ নিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা।

মনোনয়ন বঞ্চিত হয়ে সংসদ নির্বাচনে পাননি বিএনপির আকাঙ্ক্ষিত প্রতীক ধানের শীষ। পরে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে সরিয়ে নেন নির্বাচন থেকে। হতাশ না হয়ে বরং দলের চেয়ারম্যানের দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। দলের কোন্দল নিরসন এবং নির্বাচনি প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণের ৬টি আসনে। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন।

অবশেষে বিএনপি সরকারের মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন আমিন উর রশীদ। শুধু তাই নয়, বরং কৃষি, মৎস ও প্রাণিজ সম্পদ এবং খাদ্য মন্ত্রনালয়ের মতো গুরুত্বপূর্ণ তিন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন তিনি।

এর আগে, হাজী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা-৬ আসনের এমপি নির্বাচিত হলেও এবার তিনি দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন।

এছাড়া কুমিল্লা- ৮ বরুড়া আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ধর্ম মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাকারিয়া তাহের সুমন এ নিয়ে দুই এবং শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৬ বারের এমপি নির্বাচিত হলে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম।

এদিকে, কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পাওয়ায় খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে এ নিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট