1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
উদ্বোধন!” 🎉 উদ্বোধন * উদ্বোধন *উদ্বোধন বরুড়ায় মধ্যরাতে মাদক বিক্রির সময় আটক ৩ কারবারি, ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড সীমান্তে জিরো টলারেন্স: কুমিল্লায় ১০ বিজিবির হাতে ২.৫৯ কোটি টাকার চোরাচালান জব্দ সিরাজগন্জের কাজিপুরে দুই ট্রাকের মুখ মুখোমুখি  সংঘর্ষ- সিরাজগন্জের কাজিপুরের  গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড ভয়েস অব কাজিপুরের হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায়  ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়ম বরুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২ কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ

বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।রবিবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আজকের এই আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহর আইনজীবীরা।
আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী সাইফুল্লাহ মামুন।
হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দীন দোলন, মোহাম্মদ হোসেন লিপু, জহিরুল ইসলাম মুসা ও মোস্তফা আজগর শরিফি।ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেছিলেন হাসনাত আব্দুল্লাহ। ওই আবেদনে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি।
এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী।
গত ২১ জানুয়ারি ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে তার রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।
মঞ্জুরুল আহসান যে আসনের প্রার্থী ছিলেন ওই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। আদালতের আদেশের পর হাসনাত এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের জনগন বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপীদের ফাইটে বাংলাদেশের জনগনের বিজয় হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট